জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভস্মীভূত হল ডাম্পার
আমার কথা, ২০ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলছে ডাম্পার। মুহূর্তে আতঙ্কে থেমে গেল সব গাড়ি। ঘটনাস্থলে পৌঁছালো দমকলের একটি ইঞ্জিন। মঙ্গলবার সকালে কারখানার ডাস্ট বোঝাই ডাম্পারে অগ্নিকাণ্ড। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ইন্দোআমেরিকান মোড়ে। ঘটনাস্থলে দুর্গাপুরের দমকল বাহিনী ও পুলিশ। দমকল সূত্রে জানা গেছে, একটি ডাম্পার যাচ্ছিল আসানসোলের দিকে। তখনই ইঞ্জিনে আগুন লেগে যায়। হতাহতের কোন খবর নেই। তবে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল। পরে দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন যায়। দমকল বাহিনীর আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান।



