BIG BREAKING! পৌর স্বাস্থ্যকর্মীকে আটক ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর মহিলা থানা
আমার কথা, ২১ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
পৌর স্বাস্থ্যকর্মীদের পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার সময় পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পালকে দুর্গাপুরের মহিলা থানায় আটক করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তারপরেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই দুর্গাপুরের পলাশডিহায় মহিলা থানার সামনে ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে ধাক্কা দিয়ে থানার ভেতরে ঢুকে যায় বিধায়ক লক্ষণ ঘরুই এর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। শুরু হয় চরম উত্তেজনা। বিধায়ক লক্ষণ ঘড়ুই অভিযোগ করেন,”পুলিশ নির্মমভাবে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের আটক করেছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি।”



