পাচারের আগেই ভেস্তে গেল ছক, পুলিশের জালে মহিল সহ ৪ মাদক পাচারকারী
আমার কথা, ২২ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা ভেস্তে গেল। দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তি থেকে কোকওভেন থানার পুলিশের হাতে গ্রেফতার চার। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে মণীশ কুমার সিং (২১), ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা, রোজ নীলিমা তিগ্গা, ঝাড়খণ্ডের গুমলা জেলার বাসিন্দা, অনিতা ধুনিয়া, ওডিশার সুন্দরগড় জেলার বন্ডামুন্ডা থানার বাসিন্দা, সুন্দরী কুমারী ঝাড়খণ্ডের সিমডেগা জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত চারজন একাধিক ব্যাগে মাদক ভরে পাচারের ছক কষেছিল। চারজন শিমুলতলা বস্তির কাছে ছিল। কোকওভেন থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায়। তারপরেই কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি দল বুধবার বিকেলে সেখানে হানা দেয়। তারপরেই বেশ কয়েকটি ব্যাগ ভর্তি মাদক সহ চারজনকে গ্রেফতার করা হয়। ৩০ কেজি মাদক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিশ।



