+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মন্ত্রীর তৎপরতায় ফের বাঁচার স্বপ্ন দেখছেন ওরা, ফিরে পেলেন হারিয়ে যাওয়া কাজ

Ad Image
Ad Image

মন্ত্রীর তৎপরতায় ফের বাঁচার স্বপ্ন দেখছেন ওরা, ফিরে পেলেন হারিয়ে যাওয়া কাজ

admin January 24, 2026

আমার কথা, ২৪ জানুয়ারী

সনাতন গরাই, দুর্গাপুর:

দু’বছর আগে আচমকাই কাজ হারিয়েছিলেন ১৪ জন ঠিকা শ্রমিক। দুর্গাপুর ইস্পাত কারখানার ইস্পাত হাসপাতালে দীর্ঘদিন ধরে কাজ করা এই শ্রমিকদের জীবনে নেমে এসেছিল চরম অনিশ্চয়তা। নিয়মিত আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাঁদের। পরিবার, সন্তানদের পড়াশোনা, দৈনন্দিন খরচ সব কিছুই হয়ে উঠেছিল দুঃস্বপ্নের মতো। কাজ ফিরে পাওয়ার আশায় একাধিকবার তৃণমূল শ্রমিক সংগঠনের দ্বারস্থ হয়েছিলেন ওই ১৪ জন ঠিকা শ্রমিক। আবেদন, অনুরোধ, প্রতীক্ষা সবই ছিল, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। হতাশার অন্ধকারে প্রায় হারিয়ে যেতে বসেছিলেন তাঁরা। শেষ পর্যন্ত আলোর দিশা দেখায় তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্যদের সক্রিয় উদ্যোগ। বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয় রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও তৎপরতায় অবশেষে কাজ ফিরে পান ওই ১৪ জন ঠিকা শ্রমিক। ফের ইস্পাত হাসপাতালে কাজে যোগ দিতে পেরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তাঁরা।কাজ ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শ্রমিক মহলে। দীর্ঘ দু’বছরের দুঃসহ যন্ত্রণার অবসান ঘটায় মুখে হাসি ফিরেছে তাঁদের। শনিবার ঠিকা শ্রমিক সোনালী সাথী বলেন, “খুব কষ্ট করে সংসার চালাতে হচ্ছিল আমাদের। কাজ হারানোর পর অনেক সময় না খেয়ে থাকতে হয়েছে। আজ কাজ ফিরে পেয়ে সত্যিই খুব খুশি। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে এবং তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানষ অধিকারীকে অসংখ্য ধন্যবাদ।”

Post Views: 83
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN