ইভটিজিং নাকি অবৈধ দখল! রাজনৈতিক সংঘাতে উত্তপ্ত দুর্গাপুর
আমার কথা, ২৫ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুরে ফের তৃণমূল বিজেপির সংঘাত। উত্তেজনা দুর্গাপুরের ইস্পাত নগরীতে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের অভিযোগ যুবতীকে ইভটিচিং করে এক বিজেপি নেতা তারই প্রতিবাদ করে তাঁরা। ভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপি কর্মী পারিজাত গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তোলে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের অভিযোগ,”ইস্পাত নগরীর চন্ডীদাসে একটি সরস্বতী পুজো হচ্ছে। সেখানেই এলাকার এক যুবতী ছিল। তাকে উদ্দেশ্য করে বিজেপির বেশ কিছু কর্মী ইভটিজিং করে। তারই প্রতিবাদ করে তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই ইস্যুকে সামনে রেখেই উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি বিধায়কও বিজোন ফাঁড়ি ঘেরাও করে রাজনৈতিক রং দিতে।” পাল্টা জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”দুর্গাপুরের জংশন মলের সামনে এডিডি এর জমিতে অবৈধভাবে দোকান বসিয়েছিল দেবাংশু রায়। তারই প্রতিবাদ করেছিল আমাদের কর্মীরা। সেই জন্যই চন্ডীদাস এলাকার একটি ক্লাব থেকে দেবাংশু রায় সহ বেশ কিছু ছেলে আমাদের কর্মীর উপর হামলা চালায়। এটি রাজনৈতিক কোন ব্যাপার নয় ।”



