+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জিতেন কে বাধা, পাণ্ডবেশ্বরে তৃণমূল বিজেপি উত্তেজনা

Ad Image
Ad Image

জিতেন কে বাধা, পাণ্ডবেশ্বরে তৃণমূল বিজেপি উত্তেজনা

admin January 25, 2026

আমার কথা, ২৫ জানুয়ারী

সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:

গীতা বিতরণ কর্মসূচিতে গিয়ে বাধার সম্মুখীন হল বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।‌ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বহিরাগতদের এনে অশান্তি ছড়াচ্ছিল জিতেন পাল্টা দাবি তৃণমূলের।

বিধানসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে পাণ্ডবেশ্বরে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক দল তৃণমূল আর প্রধান বিরোধীদল বিজেপির দাবি পাল্টা দাবি ঘিরে ছড়াচ্ছে উত্তেজনা। রবিবার বিজেপির গীতা বিতরণ কর্মসূচি ঘিরে আবার বাধলো শাসক বিরোধী দলের বিরোধ। ঘটনা সূত্রে জানা যায় এদিন পাণ্ডবেশ্বর এর বৈদ্যনাথপুর পঞ্চায়েতের গোবিন্দপুর ও কোদাতে গীতা বিতরণ কর্মসূচি ছিল বিজেপির। এই কর্মসূচিতে যোগ দেন পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। গোবিন্দপুর গ্রামে বাড়ি বাড়ি গীতা বিতরণ করার সময় তৃণমূল কর্মী সমর্থকরা তাকে বাধা দেয় বলে অভিযোগ জিতেন বাবুরম প্রথমে বচসা তারপর দু’দল কর্মীর মধ্যে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। তৃণমূল এবং বিজেপি সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে দিতে থাকে স্লোগান পাল্টা স্লোগান। স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন গ্রামে এস আই আর নিয়ে দলের আলোচনা সভা চলছিল। সেই সময়ই বহিরাগতদের সাথে করে এলাকায় আসেন জিতেন তেওয়ারি। তার সঙ্গীরা গ্রামের মহিলাদের দেখে কটুক্তি করলে তারা প্রতিবাদ জানান। বহিরাগতদের এলাকায় এনে গ্রামের মহিলাদের সম্মানহানি করছেন জিতেন তেওয়ারি বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজনৈতিকভাবে তার সাথে না পেরে দলের কর্মীদের দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে । আসন্ন বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বরে নরেন চক্রবর্তীর হার নিশ্চিত সেই কারণেই তৃণমূল তাকে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন জিতেন বাবু।

Post Views: 221
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN