+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ১২ই ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক, ডিএসপি তে স্ট্রাইক নোটিশ দিলো আইএনটিইউসি

Ad Image
Ad Image

১২ই ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক, ডিএসপি তে স্ট্রাইক নোটিশ দিলো আইএনটিইউসি

admin January 29, 2026

আমার কথা, ২৯ জানুয়ারী

মুনমুন দত্ত,  দুর্গাপুর:

একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশ জুড়ে একদিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ইউনিয়ন গুলির পক্ষে জানানো হয়েছে, আইন করে শ্রমিকদের নূন্যতম অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ব্যক্তিগত মালিকের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে, কৃষকদের লাগাতার বঞ্চনার বিরুদ্ধে, দেশ জুড়ে বিপুল বেকারত্বের বিরুদ্ধে, শিক্ষা শেষে কর্ম সংস্থানের দাবিতে, ধর্মীয় সংঘাত জিইয়ে রেখে দেশের যুবক, যুবতীদের অন্ধকার ভবিষ্যতের দিকে দেওয়ার বিরুদ্ধে ১২ই ফেব্রুয়ারি দেশ জুড়ে এই ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটে সামিল হচ্ছে আইএনটিইউসি, সিটু, এআইটিইউসি, এইচএমএস সহ দেশের ১০ টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। উল্লেখ্য, এই ধর্মঘটে বিএমএস অংশ নিচ্ছে না। সেই ধর্মঘটের আগে নিয়ম মতো ১৫ দিন আগে মঙ্গলবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টে (ডিএসপি) ইস্পাত ভবনের ডিআইসি কার্যালয়ে স্ট্রাইক নোটিশ দিলো ‘আইএনটিইউসি’ অনুমোদিত “হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন”। সংগঠনের সদস্যরা মিছিল করে এসে ডিআইসি কার্যালয়ের সামনে জমায়েত হন। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল, লাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা গুলোকে বেসরকারিকরণের প্রতিবাদে, ঠিকা শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধি সহ মোট ৪ দফা দাবিতে এই নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১২ই ফেব্রুয়ারি, দেশ জুড়ে একদিনের ধর্মঘট সফল করারও আহ্বান জানিয়েছেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রাণা সরকার, রীপা দাস চৌধুরী, শুভঙ্কর বোস ও আরো অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

Post Views: 189
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN