সড়ক দুর্ঘটনায় মৃত্যু খনি কর্মীর
আমার কথা, ২৯ জানুয়ারী
সার্থক কুমার দে, অন্ডাল:
দুর্ঘটনায় মৃত্যু হল এক খনি কর্মীর। মৃতের নাম সজন ঘোষ (৩২)। বুধবার রাতে ঘটনাটি হরিপুর উখড়া রোডের কেন্দা এরিয়া কমপ্লেক্স এলাকায়। খবর সূত্রে জানা যায় মৃত সজন ঘোষ পাণ্ডবেশ্বর এর সোনপুর গ্রামের বাসিন্দা। খনি শ্রমিক হিসাবে কাজ করতেন ইসিএলের কেন্দা এরিয়া অফিসে। বুধবার রাত্রি এগারোটা নাগাদ তিনি নিজে চার চাকা গাড়ি চালিয়ে হরিপুরের দিক থেকে উখরার দিকে আসছিলেন। কেন্দা এরিয়া কমপ্লেক্স এর উল্টোদিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টুরিস্ট বাসে সজোড়ে ধাক্কা মারেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীরা জানান সম্ভবত মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বসে ধাক্কা মারেন তিনি। সজন বাবুর চারচাকা গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির ড়ির পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে।



