+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জাতির জনকের প্রয়াণ দিবসে সর্বধর্ম সমন্বয়, শ্রদ্ধা জ্ঞাপনে ব্যতিক্রমী চিত্র দুর্গাপুরে

Ad Image
Ad Image

জাতির জনকের প্রয়াণ দিবসে সর্বধর্ম সমন্বয়, শ্রদ্ধা জ্ঞাপনে ব্যতিক্রমী চিত্র দুর্গাপুরে

admin January 30, 2026

আমার কথা, ৩০ জানুয়ারী

সনাতন গরাই, দুর্গাপুর:

হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান ও জৈন সব ধর্মের মানুষের মিলিত শ্রদ্ধায় মুখর হলো দুর্গাপুর। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে এক অনন্য সম্প্রীতির ছবি ধরা পড়ল দুর্গাপুর নগর নিগমের তথ্য কেন্দ্রে। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ধর্ম, বর্ণ কিংবা বিশ্বাসের সব ভেদাভেদ ভুলে একত্রিত হলেন বিভিন্ন ধর্মের মানুষ।গান্ধীজির আদর্শ অহিংসা, সত্য ও মানবতার পথে চলার বার্তা এই দিনটিতে যেন নতুন করে প্রতিফলিত হলো অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে। ফুল দিয়ে, নীরবতা পালন করে ও শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক সয়ন্নিতা মাইতি সহ নগর নিগমের আধিকারিক ও কর্মীরা।সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল সম্প্রীতি, ঐক্য ও শান্তির বার্তা। গান্ধীজির প্রয়াণ দিবসে দুর্গাপুর থেকে উঠে এল এক শক্তিশালী সামাজিক বার্তা ভারত আজও ঐক্যের বন্ধনে অটুট, আর সেই বন্ধনের প্রেরণা মহাত্মা গান্ধী। কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম বলেন, “মহাত্মা গান্ধীর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতাই ছিল তাঁর মূল দর্শন।”

Post Views: 170
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN