+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর মহকুমা হাসপাতালে জুড়লো নতুন পালক, উদ্বোধন হলো অত্যাধুনিক ল্যাপরোস্কপি মেশিন

Ad Image
Ad Image

দুর্গাপুর মহকুমা হাসপাতালে জুড়লো নতুন পালক, উদ্বোধন হলো অত্যাধুনিক ল্যাপরোস্কপি মেশিন

admin January 31, 2026

আমার কথা, ৩১ জানুয়ারী

সনাতন গরাই, দুর্গাপুর:

দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবায় জুড়লো নতুন পালক। শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো হাসপাতালের প্রথম ল্যাপারোস্কপি মেশিন। আধুনিক এই অস্ত্রোপচার যন্ত্রের মাধ্যমে এখন থেকে জটিল অপারেশনও তুলনামূলকভাবে কম সময়ে ও কম ঝুঁকিতে করা সম্ভব হবে। সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। ইংল্যান্ডের রোটারি ক্লাব অফ ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং রোটারি ক্লাব অফ দুর্গাপুরের উদ্যোগে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক ল্যাপারোস্কপি মেশিনটি দুর্গাপুর মহকুমা হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। এই উদ্যোগে সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো। এদিন মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মণ্ডল, রোটারি ক্লাব অফ দুর্গাপুরের একাধিক সদস্য ও হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ল্যাপারোস্কপি মেশিন চালু হওয়ায় পেটের বিভিন্ন রোগ সংক্রান্ত অস্ত্রোপচার বিশেষ করে গলব্লাডার, অ্যাপেন্ডিক্স ও অন্যান্য জটিল অপারেশন এখন থেকে কম খরচে এবং দ্রুত করা সম্ভব হবে। ফলে রোগীদের আর জেলা বা মহানগরের বেসরকারি হাসপাতালে ছুটতে হবে না।চিকিৎসা মহলের মতে, এই মেশিন চালু হওয়া দুর্গাপুর মহকুমা হাসপাতালের পরিষেবাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,
“সম্ভবত রাজ্যের প্রথম কোনও মহকুমা হাসপাতালে এই ধরনের ল্যাপারোস্কপি মেশিন স্থাপন করা হলো। এর ফলে দুর্গাপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। দুর্গাপুরের স্বাস্থ্য পরিকাঠামোর মান ক্রমশ উন্নত হচ্ছে।”

Post Views: 140
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN