বিজেপির অস্থায়ী কার্যালয় চুরি! অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
আমার কথা, ১ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় চুরির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বিজেপি কর্মীরা। দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ডাঙাপাড়া এলাকায় চাঞ্চল্য। বিজেপি নেতৃত্বের দাবি, এই অস্থায়ী কার্যালয় থেকে এসআইআর সংক্রান্ত কাজকর্ম হচ্ছিল। মানুষের সমস্যার কথা শোনা হচ্ছিল এবং তাদের পাশে থাকা হচ্ছিল। সেই অস্থায়ী কার্যালয়টি কে শনিবার রাতের তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে। তারপর অস্থায়ী কার্যালয় চুরি করে নিয়ে চলে গেছে। মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল বলেন,”এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা এই কাজ করেছে। অবিলম্বে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।” পাল্টা ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দীপঙ্কর লাহার দাবি,”এই ধরনের কোন অস্থায়ী কার্যালয় ছিল বলে আমার জানা নেই। নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের জের। কারণ তৃণমূলের কেউ এই ধরনের কাজ করবে না।”



