+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ছোটদের জন্য আনন্দমেলার আয়োজন

Ad Image
Ad Image

ছোটদের জন্য আনন্দমেলার আয়োজন

admin February 1, 2026

আমার কথা, ১ ফেব্রুয়ারী

সার্থক কুমার দে, অন্ডাল:

“উখড়া ইয়ং মেনস কালচারাল অ্যাসোসিয়েশন” সংস্থার উদ্যোগে ছোটদের জন্য আয়োজন করা হলো আনন্দ মেলা । রবিবার অনুষ্ঠানটি হয় উখড়া শংকরপুর মোর সংলগ্ন এলাকায় । ছিল বসে আঁকো প্রতিযোগিতা নৃত্য সহ ছোটদের মনোরঞ্জনের জন্য একাধিক অনুষ্ঠান । বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অনূর্ধ্ব ১১ বছর বয়সের ১০০ জন প্রতিযোগী । নৃত্য অনুষ্ঠান পরিবেশন করে “তাসের দেশ” ও অন্য একটি ছৌ নৃত্য দল । সকলকে উপহার দেওয়ার পাশাপাশি সংস্থার পক্ষ থেকে করা হয়েছিল ছোটদের জন্য ভুরিভোজের আয়োজন । অনুষ্ঠান শেষে পাত পেড়ে ছোটরা ভুরিভোজের আনন্দ নেয় । সংস্থার পক্ষে শরণ সাইগল বলেন শীতকাল উৎসবের মরশুম এই সময়ে বড়দের সাথে শিশুরাও বাইরে ঘুরতে যাওয়ার পাশাপাশি চড়ুইভাতী উপভোগ করে । কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রেই সেই সুযোগ পাই না । সেইসব পরিবারের ছোট ছেলে মেয়েদের আনন্দ দিতেই “আনন্দমেলা”র আয়োজন বলে জানান তিনি । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, উখড়া চেম্বার অব কমার্সের সভাপতি মনোজ সরাফ সহ অন্যরা ।

Post Views: 84
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN