করিডর ঘোষণা করে লাভ নেই রাষ্ট্রায়ত্ত কারখানা খুলুন”: নরেন্দ্রনাথ চক্রবর্তী
আমার কথা, ৬ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
সাংবাদিক বৈঠক করে রাজ্যের বাজেট তুলে ধরলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তারপরেই আবির খেলে লক্ষ্মীর হাঁড়ি নিয়ে উল্লাস মহিলাদের। দুর্গাপুরের অরবিন্দ এভিনিউতে জেলা তৃণমূলের কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর পাশাপাশি প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক পঙ্কজ রায় সরকার যুব সভাপতি পার্থ দেওয়াসী, ছাত্র পরিষদের সভাপতি অভিনব ব্যানার্জি প্রমুখ। জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,”কিছুদিন আগে বিজেপি সরকার বাজেট পেশ করেছিল। শিল্প করিডরের ঘোষণা করেছেন। কিন্তু শুধু করিডরে পেট ভরবে না। খাবার চাই। রাষ্ট্রায়ত্ত সার কারখানা, এমএএমসি , বিওজিএল কারখানা বন্ধ। এই কারখানাগুলি চালু করার ব্যবস্থা করুন। শুধু মিথ্যা কথা বলে লাভ নেই। সুরিন্দর সিং আলুওয়ালিয়া যখন বিজেপির সাংসদ ছিল তখন কোনোদিন এই কারখানাগুলো খোলার ব্যাপারে মুখ খোলেন। কিন্তু তৃণমূল সাংসদ কীর্তি আজাদ সেই কারখানাগুলি খোলার ব্যাপারে আওয়াজ তুলেছেন। ঘোলা জলে বিজেপি মাছ ধরতে চাইছে। কোন কাজ হবে না। রাজ্যের জনমুখী বাজেটের কাছে ধরাশায়ী হয়ে গেল বিজেপি।”



