রাতের দুর্গাপুরে দাউ দাউ করে জ্বলে গেল চার চাকা গাড়ি
আমার কথা, ৬ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
একটি চার চাকার গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে দুর্গাপুরের সেন মার্কেট সংলগ্ন এলাকায় হুলস্থূল পরিস্থিতি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। হতাহতের কোন খবর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে ওই গাড়িটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে। কোনক্রমে প্রাণে বেঁচে আরোহীরা। নিমিষের মধ্যে গাড়িতে দাউ দাউ করে জ্বলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।



