ভয়াবহ সড়ক দুর্ঘটনা,বাসের ধাক্কায় গুরুতর আহত এক যুবক
আমার কথা, ৭ ফেব্রুয়ারী
তনুশ্রী চৌধুরী, কাঁকসা:
শনিবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হলো এক পথচারী।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুর্গাপুরের দিক থেকে একটি যাত্রীবাহী বাস বিরুডিহা পার করে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে পানাগড়ের দিকে আসার।সময় এক যুবক কে ধাক্কা মারে।ঘটনার সময় ওই যুবক রাস্তা পারাপার করছিল।বাসের ধাক্কায় রাস্তার ধারে ছিটকে পড়ে ওই যুবক।গুরুতর আহত হয়।কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।বাসটিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ।



