জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত কাঁকসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক
আমার কথা, ১০ ফেব্রুয়ারী
তনুশ্রী চৌধুরী, পানাগড়:
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক শিক্ষক।আহতের নাম হরিদাস ব্যানার্জি,কাঁকসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়।
জানা গিয়েছে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ পারাজ থেকে মারুটি ভ্যানে চেপে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পানাগড়ে কাঁকসা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হরিদাস ব্যানার্জি আসছিলেন।চালক জানিয়েছেন,পানাগড় বাইপাশে সোঁয়াই এর ওভারপুলে একটি লরি তাদের গাড়িকে সাইডে চেপে দেয়।নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পিছনে ঢাকা মারে।গাড়িতে চালক ও শিক্ষক ছিলেন।গুরুতর আহত হন ওই শিক্ষক।দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।পুলিশ আহত কে উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ চার চাকা টি অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।



