+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেসরকারি পরিবহন অ্যাপের বিরুদ্ধে ক্ষোভ বাইক চালকদের

Ad Image
Ad Image

বেসরকারি পরিবহন অ্যাপের বিরুদ্ধে ক্ষোভ বাইক চালকদের

admin February 11, 2026

আমার কথা, ১১ ফেব্রুয়ারী

সনাতন গরাই, দুর্গাপুর:

ভাড়া কাঠামো নিয়ে অসন্তোষ, পরিবহন অ্যাপের চাপ এবং ন্যূনতম সুযোগ সুবিধার অভাব। এই সমস্ত অভিযোগকে সামনে রেখে রাজ্যজুড়ে বেসরকারি পরিবহন অ্যাপ সংস্থার বাইক চালকরা মঙ্গলবার থেকে ধর্মঘটে সামিল হয়েছেন। এর জেরে বহু জায়গায় পরিষেবা কার্যত বন্ধ। দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড চত্বরে এদিন ক্ষোভে ফেটে পড়েন একাধিক বাইক চালক। সংস্থার বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভও দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বেসরকারি অ্যাপ সংস্থাগুলি ভাড়ার বড় অংশ কমিশন হিসেবে কেটে নিচ্ছে। অথচ চালকদের জন্য কোনও বীমা সুরক্ষা, স্বাস্থ্য সুবিধা বা সামাজিক নিরাপত্তার ব্যবস্থা নেই। তেলের দাম বৃদ্ধি ও দৈনন্দিন খরচ বাড়ার পরেও ভাড়ার কাঠামো অপরিবর্তিত থাকায় রোজগার দিন দিন কমছে। ফলে সংসার চালানো দায় হয়ে পড়েছে। বাইক চালক রক্তিম চট্টোপাধ্যায় অভিযোগ করেন, “সারাদিন রাস্তায় থাকি, ঝুঁকি নিয়ে কাজ করি। কিন্তু শেষে হাতে যা থাকে, তাতে পরিবার চালানো অসম্ভব। সংস্থা শুধু কমিশন বাড়ায়, আমাদের কথা ভাবে না।” এই পরিস্থিতিতে তাঁদের ভরসা হয়ে উঠেছে রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া ‘যাত্রী সাথী’ বাইক ট্যাক্সি পরিষেবা। চালকদের দাবি, যাত্রী সাথীর মাধ্যমে যে বুকিং মিলছে, তাতেই কিছুটা আয় হচ্ছে। কমিশন তুলনামূলক কম এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকায় পরিষেবার স্বচ্ছতাও বেশি বলে তাঁদের দাবি। তাই অনেকেই এখন বেসরকারি অ্যাপ ছেড়ে ‘যাত্রী সাথী’-র সঙ্গে যুক্ত হতে চাইছেন। রক্তিম চট্টোপাধ্যায় আরো বলেন, “এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারের যাত্রী সাথী। আমরা চাই এই প্ল্যাটফর্মের মাধ্যমেই মানুষকে পরিষেবা দিতে। অন্তত এখানে আমাদের ন্যায্য পারিশ্রমিকের আশা আছে।”

Post Views: 167
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN