সূচনা হল যুব সাথী ও ক্ষেত মজুর ক্যাম্পের, প্রথম দিনেই সরকারি পরিষেবা নিতে ছুটে এলো বহু যুবক-যুবতী ও ক্ষেত মজুররা
আমার কথা, ১৫ ফেব্রুয়ারী
রাকেশ লাহা, জামুড়িয়াঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত যুব সাথী প্রকল্পের শুভ সূচনা হলো রবিবার অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি।
স্থানীয় বিধায়ক হরেরাম সিং এবং জামুরিয়া ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং উপস্থিত আরও বিশিষ্ট ব্যক্তিরা যৌথভাবে ফিতে কেটে যুব সাথী ক্যাম্পের শুভ সূচনা করেন। শিবিরটি অনুষ্ঠিত হচ্ছে জামুরিয়া বিধানসভার জামুরিয়া ব্লক টু এর কেন্দা ফাঁড়ি ফুটবল ময়দানে।
২১ থেকে ৪০ পর্যন্ত জামুরিয়া ব্লক টু এর প্রতিটি অঞ্চলের বেকার যুবক-যুবতীকে পরিষেবা দেওয়ার জন্য আগামী ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত একই স্থানেই চলবে এই শিবির।
এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক হরে রাম সিং ও জামুরিয়া ব্লকের বিডিও ভাস্কর বিশ্বাস জানান, আজ আমরা জামুরিয়া বিধানসভার জামুরিয়া ২ নম্বর ব্লকের কেন্দা ফাঁড়ি ফুটবল ময়দানে
রাজ্য সরকারের যে নতুন প্রকল্প যুব সাথী ও খেতমজুর ক্যাম্পের শুভ সূচনা করলাম। এই শিবির থেকে যুব সাথী প্রকল্প, ক্ষেতমজুর প্রকল্প ও লক্ষী ভান্ডার প্রকল্পের পরিষেবা পাবে এলাকার মানুষজন।
জানা যায় যুব সাথীর পরিষেবা নিতে গেলে, ব্যক্তি কে ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে।
এদিন ক্যাম্পে আসা সাধারণ মানুষজনকে সমস্ত রকম পরিষেবা ও সহযোগিতার জন্য জামুরিয়া ব্লক টু তৃণমূল ছাত্র, যুব এবং মাদার সংগঠনের পক্ষ থেকে হেল্প ডেস্কেরও ব্যবস্থা করা হয়েছে।



