+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বর্ষার ব্যাঙের মতো নির্বাচনের সময় অমিত শাহ বঙ্গে আসে: কীর্তি

Ad Image
Ad Image

বর্ষার ব্যাঙের মতো নির্বাচনের সময় অমিত শাহ বঙ্গে আসে: কীর্তি

admin February 17, 2026

আমার কথা, ১৭ ফেব্রুয়ারী

সনাতন গরাই, দুর্গাপুর:

বর্ষায় ব্যাঙ ডাকে আর নির্বাচনের সময় বিজেপির ব্যাঙ বঙ্গে এসে টর-টর করে। বঙ্গ সফরের আগেই অমিত শাহকে বিজেপির ব্যাঙ বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের প্রতিটি মানুষকে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই টাকা কারোর একাউন্টে ঢোকেনি। প্রতিশ্রুতি থেকে গেছে। দুর্গাপুরে একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী ভারতবর্ষের বেকার যুবক-যুবতীদের কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু একজনও কাজ পায়নি। ওরা সব মিথ্যা কথা বলে। কিন্তু বাংলার সরকার জনদরদি। মানুষের পাশে থাকে মানুষের কথা ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে একের পর এক জনমুখী প্রকল্প মানুষের মন কেড়েছে। বেকার যুবক-যুবতীদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন যুব সাথী প্রকল্প। মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের ইস্পাত নগরীর বোকারো হোস্টেল এবং দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে যুব সাথী প্রকল্পের শিবির পরিদর্শন করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সঙ্গে ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম ও ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় রাজীব ঘোষ ও সিপুল সাহা। সাংসদ কীর্তি আজাদ বেকার যুবক-যুবতীদের সাথে কথা বলেন। তাদের কোন সমস্যা হচ্ছে কিনা সেগুলিও শোনেন। তিনি বলেন,”এই প্রকল্পের মাধ্যমে বেকাররা সাহায্য পাবে। ফলে চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং বাইকের জ্বালানির খরচ বেরোবে। সেই জন্যই এত ভিড় দেখা যাচ্ছে প্রত্যেক শিবিরে শিবিরে। আর কেন্দ্রের বিজেপি সরকার একসময় বলেছিলেন ২৪ কোটি বেকার যুবক যুবতীদের চাকরি দেবে। স্মার্ট সিটি বানানোর প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করতে পারেনি ওঁরা। কাজ তো দিতেই পারেনি উল্টে একের পর এক কেন্দ্রীয় সংস্থা বন্ধ করে দিয়েছে। আর ভোটের সময় ওরা বাংলায় আসে। ভোটের সময় নরেন্দ্র মোদি দাঁড়ি রেখে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর ভাবে। আর অমিত শাহ বর্ষার ব্যাঙের মতো বাংলায় আসেন।”

Post Views: 69
Ad Image
আজকের খবর
BREAKING! অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার গিরিডি পুরসভার কাউন্সিলর
পশ্চিম বর্ধমান February 24, 2026
বেপরোয়া গতির বলি, প্রাণ গেল দুই বাইক আরোহীর
পশ্চিম বর্ধমান February 24, 2026
BREAKING! দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক
পশ্চিম বর্ধমান February 24, 2026
ব্যাহত জল পরিষেবা, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে জাতীয় সড়ক অবরোধ
পশ্চিম বর্ধমান February 24, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN