বিজেপিকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
আমার কথা, ১৮ ফেব্রুয়ারী
সার্থক কুমার দে, লাউদোহা:
ভোটের আগে দলীয় নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়াচ্ছে তৃণমূল বলে অভিযোগে সরব হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। বলেন গত ১৫ তারিখ দুর্গাপুর ফরিদপুর ব্লক কার্যালয়ের বাইরে তৃণমূলের একটি টেন্টে আগুন লাগেম পরের দিন আগুন লাগানোর মিথ্যা অভিযোগ এনে সাত জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা করে তৃণমূল। পুলিশ তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। জিতেন্দ্র বাবু বলেন ভোটের আগে কর্মীদের উপর চাপ বাড়াতে তৃণমূল এই মিথ্যা মামলায় তাদের দলীয় কর্মীদের জড়িয়েছে। পাশাপাশি তিনি সরব হন পুলিশের বিরুদ্ধেও। বলেন অভিযোগ পাওয়া মাত্র পুলিশ অতিসক্রিয় হয়ে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে। এ থেকেই প্রমাণ হচ্ছে এখানকার থানার আধিকারিক নিরপেক্ষ নয়। এই পুলিশ দিয়ে ভোট হলে নিরপেক্ষ ও স্বচ্ছ ভোট সম্ভব নয় বলে অভিযোগ করেন তিনি।



