‘উন্নয়ণ কোথায়’, ফের বিতর্কের মুখে লক্ষ্মণ ঘোড়ুই
আমার কথা, ২৩ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
সনাতন গরাই,দুর্গাপুর: ফের বিতর্কের মুখে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই। নির্বাচনের মুখে দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের নতুন পল্লি এলাকায় হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও লাঠি বিলি কর্মসূচি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, গত সাড়ে চার বছরে এলাকার বড় উন্নয়নমূলক কাজ করেননি। অথচ ভোটের আগে হঠাৎ করেই সহায়ক সামগ্রী বিলির মতো কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন বিধায়ক মানুষ সব বোঝে। পাঁচ বছর চুপ থেকে ভোটের সময় সহানুভূতির রাজনীতি করে মানুষের মন জেতা যায় না। জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সরাসরি বলেন, “এলাকায় উন্নয়নের বড় কাজ কোথায়? শুধু নির্বাচনের আগে ছবি তোলার রাজনীতি চলছে। মানুষের মন পেতে এইসব করছেন তিনি।” কতগুলি প্রকল্প বাস্তবায়িত হয়েছে?এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? এই নিয়েই প্রশ্ন তুলছেন জেলা তৃণমূলের সভাপতি। পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন,”আমি প্রথম থেকে মানুষের পাশে থাকি। মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি। আমার নিয়ে যারা কুৎসা করছে তাদের জানা উচিত পাণ্ডবেশ্বর বিধানসভা থেকেও বহু মানুষ আমার কাছে আসেন। তাদের সমস্যার কথা শুনি। দুর্গাপুর পূর্ব থেকেও বহু মানুষ আমার কাছে সার্টিফিকেট নিতে আসেন। আমার তহবিলের টাকা থেকে এলাকায় এলাকায় উন্নয়নমূলক কাজ করেছি। যারা বিশেষভাবে সক্ষম তাদের হাতে হুইলচেয়ার, লাঠি, চশমা, কানের মেশিন সহ অন্যান্য জিনিস তুলে দিচ্ছি।”



