জঙ্গলে ভয়াবহ আগুন, অল্পের জন্য বাঁচলো পেট্রোল পাম্প
আমার কথা, ২৭ ফেব্রুয়ারি
রাকেশ লাহা, জামুরিয়া:
শুক্রবার বেলা ১২:০০ টা থেকে ১ টার মাঝামাঝি সময়ে জামুরিয়ার বোগড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত হিন্দুস্থান পেট্রোল পাম্পের কিছুটা দূরত্বে আগাছায় ভরা জঙ্গলে হঠাৎই আগুন ধরে যায়।
দীর্ঘদিন বৃষ্টি হয়নি এবং শীতের প্রকোপ কেটে যাওয়ায় সেভাবে শিশির না পড়ায় আগাছা জঙ্গল একেবারে শুকনো খটখটে থাকাই আগুন নিমেষেই ছড়িয়ে পড়ে চারিদিকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বিষয়টি সামনে আসতেই দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে, ছুটে আসে স্থানীয় মানুষজন ,ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও স্থানীয় মানুষজন ও পেট্রোল পাম্প কর্মীদের মধ্যে ক্ষণিকের জন্য আতঙ্কের সৃষ্টি হয়।
ক্ষয়ক্ষতির খবর না মিললেও কিভাবে এই আগুন লেগেছে তা পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্মীরা।



