৩ দিন বন্ধ থাকবে কুনুর সেতু, নির্দেশিকার জেরে সমস্যায় স্থানীয়রা
আমার কথা, ২৭ ফেব্রুয়ারি
সনাতন গরাই, কাঁকসা:
অজয়ঘাট থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তার মাঝে কুলডিহায় রয়েছে কুনুর নদীর ওপর স্থায়ী সেতু। তিন দিন ধরে কোনো ভারী গাড়ি ওই সেতু দিয়ে যাতায়াত করবে না বলে সড়ক দপ্তরের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা মেনেই বিশেষ পদক্ষেপ নিল শিবপুর বাস ইউনিয়ন। মলানদিঘিতে রয়েছে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সেই কলেজে বহু চাকরির পরীক্ষা হয়। তাদের যাতে কোন সমস্যা না হয় সেজন্য অজয় ঘাট থেকে প্রত্যেকটি বাস চলবে। কিছু বাস অজয়-ঘাট থেকে মলানদিঘির কুনুর ব্রিজ পর্যন্ত চলবে। আর কিছু বাস কুলডিয়ার দিক থেকে মুচিপাড়া পর্যন্ত চলবে। শুধু কুনুর ব্রিজ হেঁটে যাতায়াত করতে হবে। পরীক্ষার্থীদের এবং যাত্রীদের যাতে কোন সমস্যা না হয় সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে শিবপুর বাস ইউনিয়নের পক্ষ থেকে জানানো হলো।



