সিটিসেন্টার ফাঁড়ির পুলিশের জালে দাগী সাইকেল চোর, উদ্ধার ৬ টি সাইকেল
আমার কথা, ২ মার্চ
মুনমুন দত্ত, দুর্গাপুর:
গোপন সুত্রে খবর পেয়ে এক দাগী সাইকেল চোরকে হাতেনাতে ধরলো সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। সাথে উদ্ধার হল আরো কয়েকটি চুরি যাওয়া সাইকেল।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি বেঙ্গল অম্বুজায় একটি বাড়ির গ্রিলের বারান্দার ভেতর থেকে এক পরিচারিকার সাইকেল চুরি যায়। চুরির বিষয়টি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার অন্তর্গত সিটিসেন্টার ফাঁড়িতে লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি গত কয়েকদিন ধরেই সিটিসেন্টারে কিছু জায়গা থেকে এরকমই সাইকেল চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে। এরপর পুলিশ তদন্তে নামে। খতিয়ে দেখে সিসিটিভি ক্যামেরাও। এরপর গত বৃহস্পতিবার রাতের বেলায় ফাঁড়ি এলাকায় টহলরত পুলিশ এক ব্যাক্তিকে চুরি যাওয়া একটি সাইকেল সহ হাতেনাতে ধরে। ধৃত ব্যাক্তির নাম দয়াল রুইদাস। ধৃতের বাড়ি অন্ডালের বনবহাল এলাকায়। পুলিশ জানায় দয়াল রুইদাসই সেই সাইকেল চোর। এর আগেও সে বহু জায়গা থেকে সাইকেল চুরি করেছে। বাড়িএ ভেতর থেকে সাইকেল অনায়াসে সে সাইকেল চুরি করে নিতে পটু। দয়ালকে পুলিশ নিজের হেফাজতে নিয়ে জেরা করে। জেরায় সে সাইকেল চুরির বিষয়টি স্বীকার করে নেয়। তার থেকে জেনে পুলিশ সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গা থেকে মোট ৬টি চুরি যাওয়া সাইকেল উদ্ধার করে। এই ৬টি সাইকেলের মধ্যে কয়েকটি বেশ দামি সাইকেল আছে বলেও জানা গিয়েছে। ধৃতকে আজ অর্থাৎ সোমবার দুর্গাপুর মহকুমা আদলতে পেশ করা হয়।



