অন্ডালের নানা জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
আমার কথা, ২ মার্চ
সার্থক কুমার দে, অন্ডাল:
রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ এখনো অনিশ্চিত। কিন্তু এর মধ্যে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার পশ্চিম বর্ধমান জেলায় এসে পৌছায় বেশ কয়েক কোম্পানি বাহিনী। রবিবার সকালবেলায় কাঁকসা থানার বিভিন্ন এলাকায় রুট মার্চ করে বাহিনীর জাওয়ান। সোমবার অন্ডাল সহ আরও একাধিক জায়গায় রুট মার্চ করতে দেখা যায় বাহিনীর জওয়ানদের। এদিন সকালে অন্ডাল থানার ওয়ার্কসপ কলোনি থেকে শুরু হয় রুট মার্চ। রয়েলিটি মোড়, নাজিরাবাদ, দামোদর কলোনি সহ সংশ্লিষ্ট এলাকায় মার্চ করতে দেখা যায় তাদের। বাহিনীর জাওয়ানদের সাথে রুট মার্চে উপস্থিত ছিল স্থানীয় থানার পুলিশও। এলাকার রাস্তাঘাটের সাথে পরিচিত করতেই রুট মার্চ বলে থানার এক আধিকারিক জানান। রুট মার্চের সময় স্থানীয় বাসিন্দাদের সাথেও এদিন কথা বলতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের।



