+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে দুর্গাপুরে বামেদের প্রতিবাদ

Ad Image
Ad Image

নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে দুর্গাপুরে বামেদের প্রতিবাদ

admin March 2, 2026

আমার কথা, ২ ফেব্রুয়ারি

সনাতন গরাই, দুর্গাপুর:

বেছে বেছে সংখ্যালঘু ও গরিব মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বাম শিবির। তাঁদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ইস্যুকে সামনে রেখে দুর্গাপুরে ব্যাপক বিক্ষোভ দেখায় সিপিএম। কর্মী-সমর্থকেরা দুর্গাপুরের মহকুমা শাসক (এসডিও) দপ্তরের সামনে জড়ো হয়ে স্লোগান তোলেন এবং কিছু সময়ের জন্য দপ্তরের গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হন। তাঁদের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন। বহু মানুষ জানতে পারছেন না কেন তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বা কীভাবে তা পুনরায় অন্তর্ভুক্ত করা যাবে। বিক্ষোভে নেতৃত্ব দেন সিপিএম নেতা সিদ্ধার্থ বসু। তিনি অভিযোগ করেন, “বিজেপি মনোনীত নির্বাচন কমিশন সাধারণ মানুষদের বিপাকে ফেলার চেষ্টা করছে। বিশেষ করে সংখ্যালঘু ও আর্থিকভাবে দুর্বল মানুষদের টার্গেট করে তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।” তিনি আরও বলেন, “কেন নাম বাদ দেওয়া হল তার স্পষ্ট জবাব দিতে হবে। প্রশাসন যদি সন্তোষজনক ব্যাখ্যা না দেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।” বাম নেতৃত্বের দাবি, অবিলম্বে বাদ পড়া নামগুলির পুনর্বিবেচনা করতে হবে এবং প্রভাবিত মানুষদের জন্য দ্রুত সংশোধন প্রক্রিয়া শুরু করতে হবে। তাঁরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এবং এর ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।

Post Views: 181
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN