+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাজ্য বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী দুর্গাপুর আদালতের আইনজীবী সৌরিন দাস

Ad Image
Ad Image

রাজ্য বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী দুর্গাপুর আদালতের আইনজীবী সৌরিন দাস

admin March 5, 2026

আমার কথা, ৫ মার্চ

সনাতন গরাই, দুর্গাপুর:

রাজ্য বার কাউন্সিলের আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সৌরিন দাস। চলতি মাসের ৯ এবং ১০ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল-এর নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুর্গাপুর প্রেস ক্লাবে আয়োজিত ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে নিজের ভাবনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন সৌরিন দাস। তিনি জানান, নির্বাচনে জয়লাভ করতে পারলে আইনজীবীদের স্বার্থরক্ষায় সর্বদা কাজ করবেন এবং তাঁদের পাশে থাকার চেষ্টা করবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি জয়লাভ করলে আইনজীবীদের পাশে থাকবো। আইনজীবীদের কাজ করতে গিয়ে নানান সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় সাধারণ মানুষেরও নানা আইনি জটিলতার মধ্যে পড়তে হয়। সেই সব সমস্যার সমাধান করার জন্য আমি সর্বদা চেষ্টা করব। আইনজীবীদের পেশাগত নিরাপত্তা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আদালত চত্বরের বিভিন্ন অবকাঠামোগত সমস্যার দিকেও নজর দেওয়া প্রয়োজন। নির্বাচনে জয়ী হলে এই বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

Post Views: 335
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN