নিয়ন্ত্রণহীন গতিবেগ! প্রাণ গেল বাইক আরোহীর
admin
March 5, 2026
আমার কথা, ৫ মার্চ
সনাতন গরাই, কাঁকসা:
ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু মাঝবয়সি এক ব্যক্তির। ব্যাপক চাঞ্চল্য কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সঞ্জীব পাল (৫৫)। কাঁকসার আড়া এলাকায় বাসিন্দা। ওই ব্যক্তি প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় শিবপুর দিক থেকে মলানদিঘীর দিকে যাচ্ছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শোকস্তব্ধ গোটা এলাকা।



