চলন্ত গাড়িতে আগুন
আমার কথা, ১০ মার্চ
সার্থক কুমার দে, অন্ডাল:
চার চাকার গাড়িতে আচমকা আগুন লাগার ঘটনায় ছড়ালো আতঙ্ক। সোমবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে উখরা পুলিশ আউটপোস্টের শ্যামসুন্দরপুর নাকা চেকপোস্টের সামনে।
গাড়ির মালিক দুর্গাপুর ফরিদপুর থানার মাদারবুনি এলাকার বাসিন্দা পরশুরাম জসওয়াল বলেন “গাড়িটি আমি নিজেই চালাচ্ছিলাম সাথে এক বন্ধু বসে ছিল। আসানসোলের পাঁচগাছিয়া গিয়েছিলাম এক আত্মীয়র বিয়ে বাড়ির ভোজ খেতে। সেখান থেকে বাড়ি ফেরার পথে উখরা আউটপোস্টের চেকিং এর কাছে আচমকা গাড়ি থেকে একটি বিদঘুটে গন্ধ বের হতে শুরু করে। তারপরে গাড়িতে আচমকা আগুন ধরে যায়। নাকা পোস্টে কর্মরত পুলিশ, সিভিক পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। এক সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গাড়িটি ভষ্মিভূত হয়ে যায়”।



