BREAKING! পুলিশ লেখা বেপরোয়া গাড়ির ধাক্কায় দুর্গাপুরে প্রৌঢ়ের মৃত্যু
আমার কথা, ১০ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
অবসরপ্রাপ্ত সিআরপিএফ আধিকারিকের গাড়ির বেপরোয়া গতির বলি ১, আশঙ্কাজনক শিশু অল্পবিস্তর আহত আহত বেশ কয়েকজন। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধান নগর বাসস্ট্যান্ডে ফলের দোকানে ধাক্কা মারে মারল পুলিশ লেখা একটি চারচাকা গাড়ি। মৃত্যু ১ প্রৌঢ়ের। মৃত প্রৌঢ়ের নাম গোপাল প্রসাদ বার্নওয়াল(৫৫)। দুর্গাপুরের বিধান নগরের স্বপ্না মার্কেট এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই চারচাকা গাড়িটি প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় বিধান নগরের হার্ডকো মোড় থেকে স্টিল মার্কেটের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গোলায়ের সামনে একটি ফলের দোকানে ঢুকে যায়। এক শিশু ও এক প্রৌঢ় তখন ফল কিনছিলেন। এছাড়াও আরো অনেক ক্রেতা বিক্রেতা এবং এলাকার মানুষজন যাতায়াত করছিলেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করে। অল্পবিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং ব্যাপক শোরগোল করেছে গোটা এলাকায়। ওই প্রাক্তন সিআরপিএফ আধিকারিককে আটক করে বিধান নগর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক ( ৩) রাজকুমার মালাকার বলেন,”একজনের মৃত্যু হয়েছে। একজন শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। কি কারনে এত জোরে গাড়ি নিয়ে আসছিলেন ওই ব্যক্তি সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে না।”



