পরিবর্তন যাত্রার রথে চেপে রাজ্য সরকারকে আক্রমণ শমীকের
আমার কথা, ১০ মার্চ
সনাতন গরাই, বুদবুদ:
এসআইআর বন্ধ করে দিন, ইডি সিবি আই এর অফিসে তালা লাগিয়ে দিন, রাজ্য পুলিশকে দিয়ে ভোট করালেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন দেবে রাজ্যের মানুষ। বুদবুদে পরিবর্তন যাত্রার রথে চেপে রাজ্যের মুখ্যমন্ত্রী কে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য্য। পূর্ব বর্ধমান থেকে পরিবর্তন যাত্রা রথের চেপে মঙ্গলবার বিকেলে বুদবুদ বাজারে পৌঁছান বিজেপি রাজ্য নেতৃত্বের সাথে রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি একাধিক অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মার্চ মাস থেকেই ৩০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া শুরু হবে সেই ঘোষণাও করেন। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জায়গা হবে বলেও প্রতিশ্রুতি দেন। কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল।



