স্বেচ্ছায় রক্তদান শিবির
আমার কথা, ১১ মার্চ
সার্থক কুমার দে, অন্ডাল:
উখরা নবভারতী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির । বুধবার শিবিরটি হয় বাজপাই মোর সংলগ্ন ক্লাব প্রাঙ্গনে । উপস্থিত ছিলেন উখরা পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, কালোবরণ মন্ডল, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । ক্লাব সম্পাদক রাজু মুখোপাধ্যায় বলেন এদিন শিবিরে ৩০ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে । সংগৃহীত রক্তদান করা হয় আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক এ । রাজু বাবু বলেন প্রয়াত ক্লাব সদস্য নয়ন মুখোপাধ্যায়ের স্মৃতিতে প্রতিবছর এই রক্তদান শিবির আয়োজন করা হয় ।



