+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অবৈধভাবে কয়লা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা, ভাঙচুর, জখম ৭

Ad Image
Ad Image

অবৈধভাবে কয়লা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা, ভাঙচুর, জখম ৭

admin March 12, 2026

আমার কথা, ১২ মার্চ

রাকেশ লাহা, জামুরিয়া:

খোলা মুখ খনি থেকে অবৈধভাবে কয়লা তোলাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হল জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চুরুলিয়া এলাকায়। ভাঙচুর করা হলো একাধিক গাড়ি। ক্ষোভের হাত থেকে রক্ষা পেল না তৃণমূলের দলীয় কার্যালয়ও। আহত একাধিক মানুষজন।
খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই চুরুলিয়ার কিছু মানুষ বেআইনি ভাবে খনিতে ঢুকে কয়লা তুলে পাচারের কাজ চালাচ্ছিল। হঠাৎ তাদের সেই কয়লা পাচার ব্যবস্থা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় বলে জানান তৃণমূল অঞ্চল সভাপতি ব্রজ নারায়ন। এছাড়াও আরো জানা যায়, এই পাচার চক্র বন্ধ হয়ে যাওয়ার কারণে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে কয়লা পাচারের কাজে যুক্ত দুষ্কৃতীরা খনিতে গিয়ে উত্তেজনার সৃষ্টি করে।

প্রসঙ্গে তৃণমূল কর্মী শেখ আজিজুল ইসলাম জানান, কয়লা পাচারের কাজে যুক্ত দুষ্কৃতি দের নাকি কেউ বা কারা প্ররোচনা দিয়েছে যে তৃণমূল এই কয়লা উত্তোলন এবং পাচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। পরে তারা তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছে এসে পৌঁছায় , সে সময় আমি কার্যালয়ের ছিলাম এবং আমি তাদের আশ্বস্ত করি অঞ্চল সভাপতি ব্রজ নারায়ন আসুক তারপর বিষয়টি নিয়ে আলোচনা হবে। ঠিক সেই সময়ই ওই স্থান দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন প্রজেক্ট ম্যানেজার বিকাশ দত্ত। তার গাড়ি দেখতে পেয়ে ওই দুষ্কৃতীরা গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করা হয়। পরে আমরা প্রজেক্ট ম্যানেজার কে বাঁচাতে গেলে আমাদেরকেও দুষ্কৃতীদের রোষের মুখে পড়তে হয়।

দুষ্কৃতীদের হাতে থাকা ইট , বাস ও লাঠি দিয়ে এলাকায় তান্ডব চালাই। নিমেষেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় , কিছু মানুষ এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদেরও হামলার শিকার হতে হয়। শুরু হয় ইট বৃষ্টি। ভাঙচুর করা হয় চার চাকা এবং মোটরসাইকেল গাড়ি পাশাপাশি তৃণমূলের দলীয় কার্যালয়টির ভিতরে ঢুকেও একাধিক আসবাবপত্র ভাঙচুর করা হয়।

মোটের উপর কয়লা তোলা কে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় জামুরিয়ার চুরুলিয়া এলাকা। পরে অবশ্য ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে চুরুলিয়া ফাঁড়ি ও জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী সাথে কমব্যাট ফোর্স পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা, রয়েছে পুলিশের কড়া নজরদারি।

Post Views: 339
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN