+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   জ্বালানি গ্যাসের ‘কাঁটা’ মা ক্যান্টিনে, তবুও ভোগান্তির মধ্যেই কাঠের জ্বালে পরিষেবা অব্যাহত

Ad Image
Ad Image

জ্বালানি গ্যাসের ‘কাঁটা’ মা ক্যান্টিনে, তবুও ভোগান্তির মধ্যেই কাঠের জ্বালে পরিষেবা অব্যাহত

admin March 14, 2026

আমার কথা, ১৪ মার্চ:

দীর্ঘদিন ধরেই রান্নার গ্যাস বুকিং করার পরও সময়মতো সিলিন্ডার না পাওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়। সেই সমস্যার আঁচ এবার এসে পড়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ‘মা ক্যান্টিনে’। গ্যাসের অভাবে বিপাকে পড়েছেন ক্যান্টিন পরিচালনাকারীরা। তবে পরিষেবা বন্ধ না রেখে বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠের জ্বালেই রান্না করে চালানো হচ্ছে ক্যান্টিনের কাজ। হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনদের জন্য ৫টাকায় ডিম, ভাত, সবজি খাবার সরবরাহের উদ্দেশ্যে চালু করা হয়েছিল এই ‘মা ক্যান্টিন’। প্রতিদিন বহু মানুষ এই ক্যান্টিনের ওপর নির্ভর করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে গ্যাস বুকিং করেও সিলিন্ডার সময়মতো না পাওয়ায় সমস্যায় পড়েছেন ক্যান্টিন কর্মীরা। মা ক্যান্টিন সূত্রে জানা গেছে, নিয়ম মেনে গ্যাস বুকিং করা হলেও নির্দিষ্ট সময়ে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না। ফলে রান্নার কাজে মারাত্মক অসুবিধা তৈরি হয়েছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিদিন বিপুল পরিমাণে খাবার রান্না করতে হয়। গ্যাস না থাকায় সেই কাজ চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তবে রোগী ও তাঁদের পরিবারের কথা ভেবে ক্যান্টিন পরিষেবা বন্ধ রাখতে চাননি তাঁরা। তাই আপাতত কাঠের জ্বাল ব্যবহার করে রান্নার ব্যবস্থা করা হয়েছে। কর্মীরা জানান,”কাঠে রান্না করতে সময় বেশি লাগে এবং পরিশ্রমও অনেক বেশি। গরমের মধ্যে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প যাতে বন্ধ না হয় সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।” জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”জ্বালানি গ্যাস আসছে না দেশে। সেই জন্যই এই অবস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেডে না এসে এই ব্যাপারে যদি নজর দিতেন তাহলে ভালো হতো। কারণ গরিব মানুষের এত সমস্যা হচ্ছে বলে বোঝানোর কোন ভাষা নেই। এর দায় সম্পূর্ণ কেন্দ্র সরকারের।”

Post Views: 182
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN