জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে সমস্যার আশঙ্কা স্কুলে, বৃদ্ধাশ্রমে
আমার কথা, ১৫ মার্চ
সার্থক কুমার দে, অন্ডাল:
আমেরিকা ইসরাইলের সাথে ইরাকের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট । তার আজ পড়েছে ভারত বর্ষেও । রান্নার গ্যাস, পেট্রোল সহ অন্যান্য জ্বালানি নিয়ে তৈরি হয়েছে ভোর অনিশ্চয়তা । ইতিমধ্যে প্রভাব পড়েছে রান্নার গ্যাসে । সময় মত গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের । যার ফলে কম বেশি সমস্যায় পড়েছে অনেকে । আবার আপাতত গ্যাস থাকলেও ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তায় রয়েছে অনেকে । অনলাইন বুকিং না হওয়ায় গ্রাহকদের ভিড় বাড়ছে গ্যাস সরবরাহকারী ডিলারের অফিসে । গ্যাস নিয়ে অনিশ্চয়তার কারণে বিকল্প ব্যবস্থার কথাও ভাবতে শুরু করেছে অনেকে । দুর্গাপুর মহকুমা হাসপাতালে “মা ক্যান্টিং এ” ইতিমধ্যে গ্যাসের পরিবর্তে কাঠের জ্বালানিতে রান্নার করা হচ্ছে । এখানে রোগী ও রোগীর আত্মীয়দের জন্য মাত্র পাঁচ টাকায় ভাত সবজি ও ডিম ব্যবস্থা খাওয়ানো হয় । অনেকেই সস্তা ও পুষ্টিকর এই খাবার খান । এতদিন রান্না হত গ্যাসে । কিন্তু গ্যাস সংকটের কারণে কর্তৃপক্ষ আপাতত কাঠের জ্বালানি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে । উখরা পিজি বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা ঈপ্সিতা দে বলেন স্কুলে প্রতিদিন কম বেশি ৮০০ ছাত্রের মিড ডে মিলের রান্না হয় । মাসে কমবেশি ৬ থেকে ৭ টি গ্যাসের প্রয়োজন পড়ে । আপাতত চারটি গ্যাস রয়েছে । তাই এই মুহূর্তে মিড ডে মিলের সমস্যা হচ্ছে না । কিন্তু সংকট দীর্ঘ হোক মেয়াদী হলে কি হবে জানিনা । অন্যদিকে অন্ডালের খান্দরাতে রয়েছে উদ্বর্তন বৃদ্ধাশ্রম । এখানে আবাসিক ও কর্মী মিলিয়ে রয়েছে ৭২ জন । প্রতিদিন তাদের জন্য জলখাবার ও দু’বেলা রান্না করতে মাসে আটটি গ্যাসের প্রয়োজন পড়ে । আশ্রম কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন কয়েকদিন আগেই চারটি গ্যাস নেওয়া হয়েছে । ফলে আপাতত কোন সমস্যা হচ্ছে না । যার সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে এরপর কি হবে তা জানা নেই । তবে শুধুমাত্র স্কুল, হাসপাতাল বা বৃদ্ধাশ্রম যে সমস্যায় পড়েছে তা নয় । ছোট-বড় রেস্টুরেন্ট, হোটেল, খাবারের দোকান যেখানে কমার্শিয়াল গ্যাসে রান্না হয় কমবেশি তারাও অসুবিধাই পড়েছে । গ্যাস সরবরাহের সমস্যা দ্রুত স্বাভাবিক হোক এখন সেই আশাতেই দিন গুনছে সকলে ।



