+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অষ্টমঙ্গলার জন্য দিদিকে নিতে এসে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

Ad Image
Ad Image

অষ্টমঙ্গলার জন্য দিদিকে নিতে এসে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

admin March 15, 2026

আমার কথা, ১৫ মার্চ

সার্থক কুমার দে, অন্ডাল:

দিদির শশুর বাড়ি এসে পুকুরে ডুবে মৃত্যু হল দুই যুবকের। রবিবার ঘটনাটি ঘটে অন্ডাল থানার ভাদুর গ্রামে।‌ মৃত দুই যুবক তার দিদিকে অষ্টমঙ্গলার জন্য নিতে এসেছিল বলে খবর।

রবিবার দুপুরে অন্ডালের ভাদুর গ্রামে জলে ডুবে মৃত্যু হয় সায়ন দাস মোদক (২৪) ও সুপ্রিয় দাস (২৬) মোদক নামে দুই যুবকের। মৃত দুই যুবকের বাড়ি পুরুলিয়া টাউনে। স্থানীয় সূত্রে জানা গেছে দিন কয়েক আগে পুরুলিয়া টাউনের বাসিন্দা শ্রেয়া দাস মোদকের বিয়ে হয় অন্ডালের ভাদুর গ্রামের ঘোষ পাড়ার রোহিত ঘোষের সাথে। আগামী সোমবার তাদের অষ্টমঙ্গলা হওয়ার কথা। সেই কারণে রবিবার শ্রেয়া দাস মোদকের দুই ভাই সায়ন ও সুপ্রিয় দিদি জামাইবাবুকে নিতে অন্ডাল আসে। এদিন বেলাতে স্নান করার জন্য জামাইবাবুর সাথে তারা পার্শ্ববর্তী কালীপুর আওতা পুকুরে যায়। সেই সময় পা হড়কে সায়ন ও সুপ্রিয় জলে তলিয়ে যায়। স্থানীয়রা পুকুরের জলে নেমে একজনকে উদ্ধার করতে সক্ষম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দ্বিতীয় জনের খোঁজে শুরু উদ্ধার কাজ। কিছুক্ষণ পর দ্বিতীয় জনকেও উদ্ধার করে উপরে আনা হয়। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা করেন চিকিৎসকরা। আকর্ষিক দুই যুবকের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।

Post Views: 249
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN