+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নিবার্চনী বিধিভঙ্গের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে

Ad Image
Ad Image

নিবার্চনী বিধিভঙ্গের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে

admin March 15, 2026

আমার কথা, ১৫ মার্চ

সনাতন গরাই, দুর্গাপুর:

রবিবার বিকেলে নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করতেই সারা রাজ্যে কার্যকর হয়েছে নির্বাচন বিধি। আর বিধি লাগুর প্রথম দিনেই দুর্গাপুর পশ্চিম বিধানসভায় বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, নির্বাচন বিধি কার্যকর হওয়ার পরেও তিনি এলাকার বাসিন্দাদের মধ্যে কানের মেশিন, হুইলচেয়ার ও লাঠি বিতরণ করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে দুর্গাপুর পশ্চিম বিধানসভার স্টেশন বাজার এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থ ও প্রবীণ মানুষের হাতে এই সামগ্রী তুলে দেন লক্ষণ ঘরুই। ঘটনার খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীদের দাবি, নির্বাচন বিধি লাগু হওয়ার পর এই ধরনের সামগ্রী বিতরণ করা নির্বাচন আচরণবিধির পরিপন্থী এবং এর মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কটাক্ষ করে বলেন, “নির্বাচন বিধি সকলের ওপর সমান ভাবে কার্যকর। কেউ মানবেন নাকি কেউ মানবেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বিজেপি সদস্যদের ওপর বিশেষ ছাড় হয়তো থাকতে পারে। ওদের উপর কোন আইন কাজে লাগে না। উনাদের মনোনীত কমিশনার বসেছেন সেই জন্য। কিন্তু এটা করা বাঞ্ছনীয় নয়।” যদিও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই দাবি করেন,”নির্বাচন বিধি লাগু হতে ২৪ ঘন্টা সময় লাগে। সেই জন্যই আমরা আগে যেরকম গরিব মানুষকে বিতরণ করছিলাম তাদের সাহায্যের জিনিসপত্র এখনো করেছি। তৃণমূল জোর করে দোষ দেওয়ার চেষ্টা করছে।”

Post Views: 161
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN