শ্বশুরবাড়ি যাওয়ার পথে মা মেয়ে নিখোঁজ, উদ্বেগে পরিবার
আমার কথা, ১৬ মার্চ
সার্থক কুমার দে, অন্ডাল:
চলতি মাসের ১ তারিখ মেয়েকে নিয়ে শশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন মিতা লাহা পাল নামে এক মহিলা । মেয়ে ও নাতনিকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন কাজোরা গ্রামের বাসিন্দা বলরাম লাহা ও তার পরিবার । খবর সূত্রে জানা গেছে বেশ কয়েক বছর আগে মিতা দেবীর বিয়ে হয় বীরভূমের ইলামবাজারের বাসিন্দা অসীম পাল নামে এক ব্যক্তির সাথে । দম্পতির সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে । কন্যাকে নিয়ে বেশ কিছুদিন আগে কাজোড়া বাজারে বাপের বাড়ি আসেন মিতা দেবী । ১ তারিখ শশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কাজোরা স্টেশন থেকে ট্রেন ধরে মা ও মেয়ে । ট্রেনে তাদের তুলে দিয়ে আসেন বলরাম বাবু । সোমবার বলরাম বাবু জানান ট্রেনে তুলে দেওয়ার পর মেয়েকে বেশ কয়েকবার ফোন করি । মেয়ে তখন জানায় সে ট্রেনে আছে । পরে এক সময় মেয়ের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাই । তখন মেয়ের জামাইকে ফোন করে জানতে চাই মেয়ে শ্বশুরবাড়ি পৌঁছেছে কিনা । জামাই জানাই তারা এখনো বাড়ি পৌঁছেনি । ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানাই সে । সারাদিন খোঁজাখুঁজির পরও কোন খোঁজ না পাওয়ায় অবশেষে অন্ডাল থানায় মিসিং ডায়েরি করা হয় বলে জানান বলরাম বাবু । কিন্তু এখনো মেয়ে ও নাতনির কোন খোঁজ না পাওয়ায় তারা উদ্বেগে রয়েছে বলে জানান তিনি ।



