+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   চিকিৎসায় উন্নয়ণের প্রতিশ্রুতি জামুরিয়ার চিকিৎসক বিজেপি প্রার্থীর

Ad Image
Ad Image

চিকিৎসায় উন্নয়ণের প্রতিশ্রুতি জামুরিয়ার চিকিৎসক বিজেপি প্রার্থীর

admin March 17, 2026

আমার কথা, ১৭ মার্চ

রাকেশ লাহা, জামুরিয়া:

১৬ই মার্চ ঘোষণা হয়েছে বঙ্গ বিজেপির ১৪৪ আসনের প্রার্থী তালিকা। যেখানে পশ্চিম বর্ধমান জেলার মোট ৯ টি বিধানসভার মধ্যে বারাবনি ও রাণিগঞ্জ বাদে বাকি সব আসনেই প্রার্থী মনোনীত করে ফেলেছে বিজেপি।
যেখানে জামুরিয়ার বীজপুরের বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক বিজন মুখার্জীকে জামুরিয়া বিধানসভার প্রার্থীর দায়িত্ব দেওয়ার পরই উচ্ছাসে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকরা।

তৎক্ষণাৎ অসম্পূর্ণ দেওয়ালে প্রার্থীর নাম লিখে দেয়াল লিখন সম্পূর্ণ করে বিজেপির কর্মী সমর্থকরা। মঙ্গলবার সকালেও দেখা যায় বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জী নিজ হাতে দেয়াল লিখে নির্বাচনী প্রচারে জোর দেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দল আমাকে উপযুক্ত মনে করে প্রার্থী হিসেবে নির্বাচিত করায় আমি খুবই গর্বিত এবং জামুরিয়াবাসীর কাছে তথা দলের কাছে আমি কৃতজ্ঞ।
একদিকে চিকিৎসা অন্যদিকে রাজনৈতিক ময়দান কিভাবে সামলাবেন ? বিজেপি প্রার্থীকে এমন প্রশ্ন করা হলে তিনি উত্তরে জানান, আমি একজন চিকিৎসক, সুষ্ঠু মানসিকতায় একজন রোগীকে পরিষেবা দেওয়া আমার কর্তব্য, ঠিক তেমনি রাজনৈতিক অঙ্গনেও সাধারণ মানুষের দাবী দাওয়া শুনে আগামী দিনে বিধায়ক হিসেবে নির্বাচিত হলে তা পূরণ করার চেষ্টা করব।
অর্থাৎ তার কথায় উঠে আসে চিকিৎসক হিসেবে আমি যখন সফলতা পেয়েছি ঠিক তেমনি রাজনৈতিক অঙ্গনেও সফলতা পাবো।
তার পাশাপাশি আগামী নির্বাচনে জয়ী হলে, সারা পশ্চিমবঙ্গের মধ্যে জামুরিয়া বিধানসভা শ্রেষ্ঠ বিধানসভা হিসেবে গড়ে তোলারও নিদান দেন বিজেপি প্রার্থী তথা চিকিৎসক বিজন মুখার্জী।

অন্যদিকে জামুরিয়ায় কি কি সমস্যা রয়েছে ? এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান আমি জামুড়িয়ার ভূমিপুত্র তাই নিত্যদিন জামুরিয়াবাসীকে কোন কোন ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয় তা আমার খুবই ভালোভাবে জানা রয়েছে। তাই নির্বাচনে জয়ী হলে প্রথমেই আমি অগ্রাধিকার দেব সাধারণ মানুষজন অর্থাৎ জামুরিয়ার মানুষ কি চাইছে। সেইগুলি পূরণ করব, তার পাশাপাশি জামুরিয়ায় একটি ভালো চিকিৎসালয় , উন্নতমানের ফায়ার স্টেশন , যোগাযোগ ব্যবস্থায় উন্নতি এবং পানীয় জলের সংকট মেটানোর চেষ্টা করব। এছাড়াও পড়ুয়াদের জন্য তৈরি করা হবে উন্নত মানের লাইব্রেরী এমনকি জামুরিয়ার একাধিক ছোট বড় কারখানায় ৯০ শতাংশ স্থানীয় কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে।
অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে কৃষি ক্ষেত্রেও ব্যাপকভাবে উন্নতির আশ্বাস দেন বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জী।

Post Views: 172
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN