+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   হরেরামের নামে গোবর, গোষ্ঠীদ্বন্দ্ব দাবি বিজেপির

Ad Image
Ad Image

হরেরামের নামে গোবর, গোষ্ঠীদ্বন্দ্ব দাবি বিজেপির

admin March 19, 2026

আমার কথা, ১৯ মার্চ

রাকেশ লাহা, জামুরিয়া:

হরেরামের নামে পড়লো গোবরের ছাপ ।।
অন্তর কলহ এর মূল কারণ – দাবি বিজেপির ।।

রাকেশ লাহা , জামুড়িয়া , পশ্চিম বর্ধমান :-

জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তপসী গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর নামে দেওয়াল লিখনে পড়লো গোবরের ছাপ। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা শিল্পাঞ্চলে। বিরোধীদের চক্রান্ত, দাবী শাসকদলের।

জানা যায় বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তপসী গ্রাম পঞ্চায়েতের মসজিদ পাড়া এলাকায় বেশ কয়েকটি দেওয়ালে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং এর নাম ও তৃণমূলের প্রতীক চিহ্ন আঁকা দেওয়াল কেউ বা কারা গোবরের ছাপ দিয়ে মুছে দেয়।
বিষয়টি সামনে আসতেই জোড় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
এই প্রসঙ্গে ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, গত ১৭ই মার্চ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এবং জামুরিয়ায় দ্বিতীয়বারের জন্য প্রার্থী করা হয় হরেরাম সিং কে , তারপরই আমরা সকলে মিলে বিধায়কের নামে দেওয়াল লিখন করি। কিন্তু আজ সকালে আমরা দেখতে পাই বিধায়কের সমর্থনে লেখা দেওয়াল কেউ বা কারা গোবর লেপে মুছে দিয়েছে।
বিরোধী দলগুলি নোংরা রাজনৈতিক খেলায় নেমেছে বলে আরো দাবি করেন তৃণমূল।
কর্মী সমর্থকদের বক্তব্য, আমারা এটি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব।

অন্যদিকে ২০২৬ এর তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর মন্তব্য, যে বা যারা এই কাজটি করেছে তারা ঠিক করেনি। বিধায়কের আরো দাবী শান্তিপূর্ণ এলাকায় , বিরোধী রাজনৈতিক দলগুলি অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্যই এ ধরনের কাজ করছেন।

তবে এমন ঘটনায় পাল্টা বক্তব্য দিতে ছাড়েননি বিজেপি প্রার্থী ডঃ বিজন মুখার্জী। তার কথাই আমাদের কর্মী সমর্থকরা সকলে নির্বাচনী প্রচারে ব্যস্ত। শেষ পর্যন্ত এমন ঘটনায় তৃণমূলের অন্তর কলহকেই দায়ী করেছেন জামুরিয়ার বিজেপি প্রার্থী ডঃ বিজন মুখার্জি।

Post Views: 236
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN