BREAKING! দুর্গাপুরে বিজেপি প্রার্থীর প্রচারের সময় ‘জয় বাংলা’ স্লোগান
আমার কথা, ২০ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
লক্ষণ ঘড়ুইয়ের নির্বাচনী প্রচারে এলাকাবাসীর জয় বাংলা স্লোগান। সাময়িক উত্তেজনা দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়াএলাকায়। টাকা দিয়ে করানো হচ্ছে অভিযোগ বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুইয়ের। পাল্টা অভিযোগ তৃণমূলের। শুক্রবার সকাল থেকে এলাকায় চলছিল বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে লক্ষণ ঘোড়ুইয়ের নির্বাচনী প্রচার। তখনই এলাকার মানুষজন প্রশ্ন তোলেন পাঁচ বছরে কি কাজ করেছেন। তারপরেই এলাকার মহিলারা এবং বেশ কিছু যুবক জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। এলাকাবাসীর ক্ষোভের মুখে পরে কার্যত এলাকা ছেড়ে চলে যান বিজেপি প্রার্থী। তারপরেই বিজেপি প্রার্থী লক্ষণ ঘোরুই অভিযোগ করেন,”টাকা দিয়ে এইসব করাচ্ছে তৃণমূল। কিন্তু আমাদের সাথে মানুষ রয়েছে। কেউ হাত মেলার চেয়ে কেউ জড়িয়ে ধরছে প্রবীণ মানুষরাও আমার কাছে এগিয়ে আসছে। মানুষ চাইছে বিজেপিকে। সেই জন্যই এত সামর্থন।” পাল্টা এলাকার যুব সভাপতি মিঠুন বাউরী দাবি করেন,”পাঁচ বছর দেখা যায়নি লক্ষণ বাবুকে। এখন ভোট পাখির মত ভোট চাইতে এলাকায় এসেছেন। সেই জন্য মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে। কারণ জয় বাংলা স্লোগান বাংলার স্লোগান বাংলার মানুষের হৃদয়ের স্লোগান। আমরা তৃণমূলকেই চাই।”



