BREAKING: নির্বাচন কমিশনের কর্মীদের মারধরের ঘটনায় গ্রেপ্তার তিন
আমার কথা, ২২ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
রবিবার সকালে সরকারি দেওয়াল থেকে তৃণমূলের প্রচার মুছতে এসে জখম হন দুজন নির্বাচন কমিশনের কর্মী। তাদের মারধর করে এলাকার বেশ কয়েকজন ও তৃণমূলের বেশ কয়েকজন বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকওভেন থানার পুলিশ।
প্রসঙ্গত: সরকারি দেওয়ালের তৃণমূলের প্রচার। সেই দেওয়াল মুছতে এসে মার খেলেন নির্বাচন কমিশনের দুই কর্মী। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার পোস্ট অফিস এলাকায়। দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের দুই কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশমতো সরকারি দেওয়ালে কোন রাজনৈতিক দলের লিখন থাকলে সেগুলি মুছে দেওয়ার কাজ করছে। সেই মতোই রবিবার পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছতে আছে ওই দুজন কর্মী। মোছার পর তারা যখন ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠে তখনই তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে এলাকার বেশ কয়েকজন। বিট্টু গুপ্তার অভিযোগ,” কেন মোছা হয়েছে দেওয়াল বলতে বলতে আমাদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। যারা মারছিল তারা নিজেদের তৃণমূল বলছিল।”
অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে এদিন বিকেলে বিজেপির কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে কোকওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের নেতৃত্বে চলে বিক্ষোভ। অভিজিৎ দত্ত অভিযোগ করেন,”তৃণমূলের হার্মাদ বাহিনী আমাদের কর্মীদের সাথে নির্বাচন কমিশনের কর্মীদেরকেউ মারধর করেছে। আমরা ওদের গ্রেপ্তারের দাবি করছি। যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থানার সামনে বসে থাকবো।” কলটা তৃণমূলের ব্লক সভাপতি সিপুল সাহা দাবী করেন,”বিজেপির কোন কাজ নেই সেজন্য নাটক শুরু করেছে। কারণ ওরা বুঝতে পারছি বাংলা থেকে বিদায় হয়ে যাবে।”



