নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়
আমার কথা, ২২ মার্চ
সার্থক কুমার দে, দুর্গাপুর:

চলতি মাসের ২৬ ও ২৮ তারিখ পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জ কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে তৃণমূল সূত্রে খবর। ২৬ তারিখ পাণ্ডবেশ্বর কেন্দ্রের দলীয় প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী সমর্থনে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জন সভাটি হবে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল মাঠে রবিবার তৃণমূলের দলীয় নেতৃত্ব মাঠ পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, প্রাক্তন ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল, লাউদোহা অঞ্চল সভাপতি সৌগত মন্ডল সহ অন্যরা। অন্যদিকে ২৮-শে মার্চ খান্দরা সবুজ সমিতি ফুটবল মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন রানীগঞ্জের তৃণমূল প্রার্থী কালোবরন মন্ডলের সমর্থনে। জনসভার প্রস্তুতি হিসাবে এদিন সবুজ সমিতির মাঠ পরিদর্শন করেন তৃণমূল নেতা কাঞ্চন মিত্র, রাজু রায়, শশী চৌবে সহ অন্যরা। দুটি মাঠে বড় জনসভার প্রয়োজনীয় পরিকাঠামো ছাড়াও হেলিপ্যাডের ব্যবস্থা থাকবে বলে দল সূত্রে জানা গেছে। নির্বাচনী জনসভা করতে স্বয়ং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের দলীয় নেতা, কর্মী, সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ছড়িয়েছে এলাকায়।



