“গরম জল আর ডান্ডা রাখুন চোরদের তাড়াতে”, দুর্গাপুর থেকে তৃণমূলকে আক্রমণ সৌমিত্রর
আমার কথা, ২৫ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
চোর এসেছে বাড়ির কাছে তাই চোর তাড়ানোর জন্য গরম জল আর ডান্ডা রাখুন। নির্বাচনে আঙ্গুল ডান্ডা ব্যবহার করুন এবং চোরেরা এলে বিজেপিকে কল করুন। এই ভাবেই ভোটের মেশিনে ঠিকঠাক ভোট দিয়ে তৃণমূলকে উৎখাত করুন। দুর্গাপুরে ক্ষুদিরাম মাঠ সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় থেকে ঘুরিয়ে তৃণমূল প্রার্থীকে বেলাগাম আক্রমণ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন ভালো ভালো ছেলে মেয়েরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। একটাই কারণ এ রাজ্যে কর্মসংস্থান নেই। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে দুর্গাপুর কে শিল্প করিডর করা হবে। সেখানে বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। আগামী দিনে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা করে উঠবে। যারা পরিযায়ী শ্রমিকের কাজ করছে তাদের কেউ ফিরিয়ে আনা হবে। সেই জন্য তৃণমূলের মত চোর দলকে আগে তাড়াতে হবে। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থীকে আক্রমণ করে বলেন এই ব্যবসায়ীদের কে যদি ভোট দেন তাহলে তিনি বড়লোক হবেন তার পরিবার বড়লোক হবেন কিন্তু সাধারণ মানুষ এবং রাজনৈতিক মানুষজন তারা দুর্বিষহ পরিস্থিতিতে কাটাবেন। পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”যিনি চোর বলছে তৃণমূলকে তারা তো ডাকাতের দল। কারণ বিগত দিনেও দেখা গেছে মানুষকে কিভাবে ওরা সমস্যায় ফেলেছে। টাকা লুট করে নিয়ে বিদেশে পালিয়েছে। মানুষ সব বোঝে আর বাংলা থেকে এবং দেশ থেকে আগামী দিনে উৎখাত করে দেবে।”



