+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ফুটবল মাঠ থাকবে কাদের দখলে তা নিয়ে রণক্ষেত্র দুর্গাপুরের নডিহা ও বড়জোড়ার মানা, আহত বেশ কয়েজন

Ad Image
Ad Image

ফুটবল মাঠ থাকবে কাদের দখলে তা নিয়ে রণক্ষেত্র দুর্গাপুরের নডিহা ও বড়জোড়ার মানা, আহত বেশ কয়েজন

admin August 15, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫আগটঃ

অশান্তি চলছিলই কিন্তু আজ স্বাধীনতা দিবসের দিন তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল আর সেই অশান্তিকে সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছতে হয় বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনীকে।

অশান্তির কারন একটি খেলার ফুটবল মাঠকে কেন্দ্র করে, আর তা নিয়ে এদিন রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নডিহা ও বড়জোড়া থানার মানা এলাকা। সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের ১৫-১৬ জনের মতো। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় দুই জেলার বিশাল পুলিশবাহিনী সহ কমব্যাট ফোর্স ও র‍্যাফ।

নডিহা গ্রাম ও মানা এলাকার মাঝামাঝি অবস্থিত এই মাঠে নডিহা গ্রামের ছেলেরা বহুদিন যাবত খেলাধূলা করছে বলে দাবি করেন নডিহার বাসিন্দারা। নডিহা গ্রামের বাসিন্দাদের অনুমতি নিয়ে মানার ছেলেরাও ওই মাঠে খেলাধূলা করছিল এতদিন। এতদিন যাবত সব ঠিকই ছিল, কিন্তু ওই মাঠে বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে কিছু সরকারী প্রকল্প যেমন হেলথ সেন্টার, কমিউনিটি হল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যে কারনে আপাতত ওই মাঠে খেলাধূলা বন্ধ রাখতে বলা হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু এবার এই মাঠকে কেন্দ্র করে দেখা দিয়েছে সমস্যা।

ঘটনার সুত্রপাত, আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওই মাঠে নডিহার যুবকরা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। কিন্তু অভিযোগ বড়জোড়া পুলিশের সামনেই তাদের উপর চড়াও হয় মানার কিছু যুবক। তারপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মানা এলাকার কিছু বাড়িতে নডিহার যুবকেরা ইট, পাথর ছুঁড়ে ভাঙ্গচুর চালায় বলেও অভিযোগ ওঠে। কম বেশি জখম হয় দুপক্ষেরই। আহতদের হাসপাতালে পাঠানো হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(কাঁকসা) শ্বাশতী শ্বেতা সামন্ত। পৌঁছন চার নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। তিনি দুই জেলার পুলিশের সাথে কথা বলেন। এরপর তিনি জানান যে, “নডিহা এলাকার মানুষজন দীর্ঘদিন যাবত এই মাঠটি ব্যবহার করছেন। তবে বর্তমানে এই মাঠটিতে বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সরকারী প্রকল্প তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জেলাশাসকের সাথে আমি কথাও বলেছি। আপাতত ওই মাঠের ব্যবহার বন্ধ থাকবে।”

Post Views: 2,361
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN