অস্ত্র নিয়ে শোভাযাত্রা, পুলিশের বাধা, বিজেপি প্রার্থীর সাথে ধস্তাধস্তি পুলিশের
আমার কথা, ২৬ মার্চ
সনাতন গড়াই, দুর্গাপুর:
অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রায় পদযাত্রা দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুইয়ের। পুলিশ এসে অস্ত্র কাড়তে এলে শুরু হয় ধস্তাধস্থী। প্রান্তিকা পাঁচ মাথা মোড় থেকে দুর্গাপুরে বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রায় পা মেলান দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই। তরোয়াল নিয়ে হাঁটতে থাকেন। অগ্রণী গলির সামনে পুলিশ অস্ত্র নামানোর আবেদন করেন। কিন্তু উনি অস্ত্র না নামানোর জন্য সাময়িক ধস্তাধস্থী শুরু হয়। লক্ষণ ঘোরুই সাফ জানান,”আত্মরক্ষার জন্য ধরেছি। কারোর ক্ষতির জন্য নয়।”
পাল্টা তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”এটাই হচ্ছে বিজেপির কালচার।”



