+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মদ খেয়ে রামনবমী পালন করে বিজেপি, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল সাংসদের

Ad Image
Ad Image

মদ খেয়ে রামনবমী পালন করে বিজেপি, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল সাংসদের

admin March 27, 2026

আমার কথা, ২৭ মার্চ

সনাতন গরাই, দুর্গাপুর:

সনাতন গরাই,দুর্গাপুর: মদ খেয়ে তরোয়াল নিয়ে রাম নবমী পালন করছে বিজেপি। ওরা যেন রামনবমীকে ঠিকা নিয়ে নিয়েছে। কিন্তু ওদের জেনে রাখা দরকার যেদিন বিজেপি প্রতিষ্ঠা হয়েছে তার থেকেও কয়েক হাজার বছর আগে রামনবমীর সূচনা হয়েছিল। ভগবান রামচন্দ্র সব ধর্মকে সমান অধিকার দিতেন। কিন্তু বিজেপি ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট করছে। দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাট এলাকায় তৃণমূল প্রার্থীর সাথে রামনবমীর অনুষ্ঠানে গিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।তারপরেই সেখান থেকেই দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তকে বিধায়ক করার আহ্বান জানালেন মানুষের কাছে। শুক্রবার সকালে দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাটে রামনবমী পূজো কমিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় তৃণমূল প্রার্থী কবি দত্তকে এবং সাংসদ কীর্তি আজাদকে। এছাড়াও এলাকার তৃণমূলের ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বদের উপস্থিতি ছিল। তৃণমূল প্রার্থী এবং সাংসদ বজরংবলীর মন্দিরে ও শীতলা মন্দিরে প্রণাম করেন। কীর্তি আজাদ বলেন,”রামনবমীতে আমরা কোন প্রচার করছি না। আমরা শ্রদ্ধা ভক্তির সাথে পালন করছি প্রভু রামের জন্মদিন। বিজেপি কি রামনবমীকে ঠিকা নিয়ে বসে আছে। মদ খেয়ে তরোয়াল নিয়ে রামনবমীর শোভাযাত্রা করছে। কিন্তু বিজেপি যেদিন প্রতিষ্ঠা হচ্ছে তার বহুদিন আগে রামনবমের সূচনা হয়েছিল।” পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই অভিযোগ করেন,”সাংসদ নিজের বাসভবনে বসে ও হোটেলে গিয়ে মদ্যপান করে। কিন্তু উনি যে অভিযোগ করছেন সেটা কি প্রমাণ করতে পারবেন? কারণ উনাদের মুখ্যমন্ত্রী রাম নাম শুনলে রেগে যান। এখন আবার সাংসদ বড় বড় কথা বলছে।”

Post Views: 191
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN