+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   এস.আই.আর দিয়ে বাংলা দখলের চক্রান্ত করছে বিজেপি: মমতা

Ad Image
Ad Image

এস.আই.আর দিয়ে বাংলা দখলের চক্রান্ত করছে বিজেপি: মমতা

admin March 28, 2026

আমার কথা, ২৮ মার্চ

সার্থক কুমার দে, অন্ডাল: এস আই আর করে নাম বাদ দিয়ে, অফিসারদের বদলি করে বাংলা দখল করার কথা ভাবছে বিজেপি! বিজেপির চক্রান্ত ব্যর্থ হবে- বাংলা জিতবে, অন্ডালের খান্দরায় নির্বাচনী জনসভায় বললেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার রানীগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কালোবরণ মন্ডলের সমর্থনে কানদরা ফুটবল মাঠে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা পণ্যে বারোটা নাগাদ হেলিকপ্টার করে নির্বাচনী জনসভায় পৌঁছান মমতা। নির্বাচক কমিশন ও বিজেপি সরকারের সমালোচনায় সরব হন মমতা। বলেন এস আই আর এর নাম করে বাংলার ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেয়ার চক্রান্ত করেছে কমিশন। তথ্যগত অসংগতির অজুহাত দেখিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। আমরা এর শেষ দেখে ছাড়বো। প্রতিটি মানুষের নাম তালিকায় নথিভুক্ত না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে বলে জানান তিনি। পাশাপাশি বলেন বাংলা দখলের উদ্দেশ্যে বিজেপির পরামর্শে কমিশন বাংলার অফিসারদের অন্য রাজ্যে বদলি করে দিয়েছে। অন্য রাজ্য থেকে নিজেদের পছন্দমত অফিসার নিয়োগ করেছে। আমার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়ার উদ্দেশ্য একটাই নিজেদের লোক নিয়োগ করে তারা বাংলা দখলের স্বপ্ন দেখছে। কিন্তু আমার ক্ষমতা বাংলার জনতা। তাই চক্রান্ত করেও সফল হবে না বিজেপি আর তার দোসর নির্বাচক কমিশন বলে হুঁশিয়ারি দেন তিনি । বলেন আসানসোল দুর্গাপুরে বিমান নগরী কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আলাদা পুলিশ কমিশনারেট সহ সবকিছু করেছি আমরা। কয়লা খনি এলাকায় পুনর্বাসন নিয়েও এদিন আলোকপাত করেন তিনি। বলেন বিমান নগরীতে পুনর্বাসনের জন্য ফ্ল্যাট তৈরি করা হয়েছে। যারা পুনর্বাসন নিতে ইচ্ছুক তাদের দুটি করে ফ্ল্যাট ও ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে । তিনি রামনবমী শোভাযাত্রা থেকে হামলা ও দাঙ্গা বানানোর অভিযোগে বিজেপির উপর খড়কহস্ত হন। বলেন রঘুনাথপুর বীরভূম কলকাতার বেহালায় রামনবমীর শোভাযাত্রা থেকে হামলা করা হয়েছে। সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। সর্ব ধর্ম সমন্বয়ের উপর গুরুত্ব দেন তিনি। উদাহরণস্বরূপ ধর্ম নিয়ে শ্রীকৃষ্ণের উক্তি নেতাজী রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের কথা তুলে ধরেন। বলেন একটি মন্দির ভাঙ্গা পড়লে বিজেপি সরব হয় । কিন্তু কাশি বিশ্বনাথ মন্দির করতে গিয়ে অনেক হিন্দু দেব দেবীর মূর্তি ধ্বংস করেছে এই বিজেপি। মমতা বলেন বিজেপি বিজেপি করছে লুট আর বলছে ঝুট। বিহারে রাজ্যে ভোটের আগে বিজেপি মহিলাদের কিছু টাকা উপহার দিয়েছিল ভোট শেষ হতেই বুলডোজার চালিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়েছে। পশ্চিমবাংলাতেও তারা একই কাজ করার চেষ্টা করবে। তাই বিজেপি থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি রাজ্যবাসীকে। তিনি বলেন বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলার বিভিন্ন প্রকল্প নকল করছে। কিন্তু আমাদের প্রতিটি প্রকল্পে প্রতিটি মানুষ সুবিধা পায়। বিজেপির প্রকল্পের সুবিধা পাই সীমিত সংখ্যক মানুষ। তাই এদের বিশ্বাস করবেন না যেখানে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানেই তারা মানুষের সাথে প্রতারণা করেছে । কিন্তু বাংলায় তাদের এই চক্রান্ত সফল হবে না কারণ আমরা তা করতে দেব না। মমতা বলেন আমি লড়ছি আমি যদি যোদ্ধা হই আপনারা সবাই সহযোদ্ধা আমার। পশ্চিমবাংলাতে আবার তৃণমূলের সরকার হবে বলে জোরালো দাবি করেন তিনি।

এই দিনের জনসভায় রানীগঞ্জের প্রার্থী কালোবরণ মন্ডলের পাশাপাশি জেলার অন্য প্রার্থীদের জেতানোর আহ্বান জানান তিনি। তৃণমূল দলের পক্ষ থেকে দাবি করা হয় এদিন খান্দরা মাঠে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল। ভোটে এর প্রভাব পড়বে বলে দাবি তাদের।

Post Views: 89
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN