ভয়াবহ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু দুই আদিবাসী তরুণীর
আমার কথা, ৩০ মার্চ
সনাতন গড়াই, কাঁকসা:
সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু দুই যুবতীর। আহত আরো বেশ কয়েকজন। ব্যাপক চাঞ্চল্য কাঁকসার চুয়া এলাকায়। মৃতা দুই যুবতীর নাম মঙ্গলি হেমব্রম (২৬) ও সুুকুদি মুরমু (৩৩)। রক্ষিতপুর আদিবাসী পাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, একটি ছোট পিকআপ ভ্যানে করে ২৭-২৮ জন দিনমজুর রঘুনাথপুরের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি চুয়া জঙ্গলের একটি গাছে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা জানাজানি হতেই শোকস্তব্ধ গোটা এলাকা।




