+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   “প্রয়াস” এর তরফে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কৃতিদের সম্বর্ধনা সাথে বই খাতা বিতরন

Ad Image
Ad Image

“প্রয়াস” এর তরফে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কৃতিদের সম্বর্ধনা সাথে বই খাতা বিতরন

admin August 15, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫আগটঃ

স্বাধীনতা দিবসের দিন বিভিন্ন সংগঠনের উদ্যোগে কোথাও বিতরণ করা হলো খুদে পড়ুয়াদের বই-খাতা । কোথাও দেওয়া হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা । উখড়া কে বি হাই স্কুলে ”প্রয়াস” একটি সংগঠনের উদ্যোগে এদিন স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি ৫০ জন খুদে পড়ুয়াদের বই-খাতা পেন পেন্সিল সহ পড়ার সরঞ্জাম উপহার দেওয়া হয় । সেই সাথে 50 জন দুঃস্থ পুরুষ মহিলা কে দেওয়া হয় নতুন বস্ত্র । অন্যদিকে উখড়া পাঠক পাড়ায় বামপন্থী ছাত্র সংগঠনের এসএফআই এর পক্ষ থেকেও খুদে পড়ুয়াদের পড়ার সরঞ্জাম ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় । এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী রায় । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষা নীতির সমালোচনা করেন । বলেন নয়া শিক্ষা নীতি কার্যকর হলে দেশে শিক্ষাব্যবস্থায় বৈষম্য বাড়বে । পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি । সংসদ কে এড়িয়ে নয়া শিক্ষানীতি বিল কেন্দ্রীয় সরকার যেভাবে পাশ করিয়েছে তিনি তার সমালোচনা করেন।

Post Views: 877
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN